1 Answers

কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে চাপ ও আয়তনের গুণফলকে যােগ করলে যে মােট শক্তি পাওয়া যায় তাকে এনথালপি বলে। এনথালপিকে H দ্বারা প্রকাশ করা হয়। অতএব– এনথালপি = সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি + চাপ × আয়তন বা, H = E + PV যেখানে, E = অভ্যন্তরীণ শক্তি P = চাপ, V = আয়তন অভ্যন্তরীণ শক্তির মতাে এনথালপিও পদার্থের অবস্থার উপর নির্ভরশীল। এটা কখনও পরমভাবে নির্ণয় করা যায় না। তবে কোনাে একটি সিস্টেমের এনথালপির পরিবর্তনকে সঠিকভাবে নির্ণয় করা যায়। এনথালপির পরিবর্তন = [উৎপাদের এনথালপি – বিক্রিয়কের এনথালপি]

6740 views Answered

Next steps