1 Answers

কোনাে পাত্রে তরল বা বায়বীয় পদার্থ রাখলে তা পাত্রের সংলগ্ন গাত্রে চাপ প্রয়ােগ করে। কিন্তু এই পাত্রটি আবদ্ধ করে যদি তরলের বা বায়বীয় পদার্থের উপর যে কোনাে স্থানে বাড়তি চাপ প্রয়ােগ করা হয় তা হলে সেই চাপ সবদিকে সঞ্চালিত হয়। এ সম্পর্কে বিজ্ঞানী প্যাসকেল একটি সূত্র দেন। এটি প্যাসকেলের সূত্র নামে পরিচিত। প্যাসকেলের সূত্র : “কোনো পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের যে কোনো অংশের উপর বাইরের থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।”

7820 views