1 Answers
মাইক্রো অভিকর্ষ অর্থ হলো কম বা ক্ষুদ্র বা প্রায় শূন্য অভিকর্ষ। বস্তু গবেষণায় ব্যবহৃত হয় মাইক্রো-অভিকর্ষ (Microgravity)। একটি পয়সাকে উপরে নিক্ষেপ করলে সেটি ভূ-পৃষ্ঠে পতিত হওয়া পর্যন্ত মাইক্রো-অভিকর্ষে থাকে। সুতরাং নভােযানে ভ্রমণকারীগণ মাইক্রো-অভিকর্ষের মধ্যেই অবস্থান করে। গবেষকগণের প্রয়ােজন দীর্ঘ সময় ধরে মাইক্রো-অভিকর্ষে থাকা এবং এর প্রধান অন্তরায় হল নভােযানের প্রাপ্তি। কিছু নভােযান পাওয়া যায় এরূপ গবেষণার জন্য যেখানে মাইক্রো-অভিকর্ষে দীর্ঘক্ষণ অবস্থান করা যায়। কিন্তু এজন্য গবেষকগণকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। আর এগুলাে প্রাপ্তির জন্য গবেষকগণকে তাদের গবেষণাপত্র নাসা (NASA) এর নিকট জমা দিয়ে অপেক্ষা করতে হয়। কারণ এ ধরনের মহাকাশ যানসমূহ পরিচালনা করে একমাত্র নাসা। মাইক্রো অভিকর্ষের মধ্যে পদার্থের উচ্চ গুণ সম্পন্ন আণবিক গঠন সম্ভব। পৃথিবীপৃষ্ঠে ত্রুটিমুক্ত কেলাসায়ন এবং ধাতব ও সংকর পদার্থের কঠিন অবস্থায় পরিবর্তন সম্ভব হয় না। তাই মাইক্রো অভিকর্ষের ধারণা ব্যবহার করা হয়। মাইক্রো-অভিকর্ষে বস্তু কণাসমূহের উপর অভিকর্ষ বল প্রায়শূন্য বা খুবই নগণ্য হওয়ার সূক্ষ্ম ধাতব তার প্রস্তুত, অর্ধপরিবাহী ডােপিং, খুবই সূক্ষ্ম এবং সূক্ষতিসূক্ষ্ম সংবেদনশীল ধাতব পদার্থ প্রস্তুতে এ ব্যবস্থা খুবই কার্যকর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy