1 Answers
FPGA এর পূর্ণরূপ হলো Field Programmable Gate Array। ইলেকট্রনিক্সের জগতের সর্বশেষ সংযােজন হচ্ছে এফপিজিআই। এক সময় একটা আইসি’র লক্ষ কোটি ট্রানজিস্টর দিয়ে তৈরি সার্কিট একটা বিশেষ কাজ করার জন্য ব্যবহৃত হতাে। এখন সম্পূর্ণ নতুন ধরনের আইসি তৈরি হয়েছে যেখানে লক্ষ-কোটি ছােট ছােট সার্কিট (বা গেট) সাজানাে থাকে কিন্তু তাদের ভেতরে কোনাে কানেকশন দেয়া থাকে না। যে এটা ব্যবহার করতে চায় সে এই আইসি টিকে প্রােগ্রাম করে ভেতরে কানেকশন দিয়ে সেটাকে যে রকম ইচ্ছে সে রকম একটা সার্কিটে তৈরি করে নেয়। শুধু তাই নয় যদি এই সার্কিটটা পছন্দ না হয় তাহলে সেটা পরিবর্তন করে নতুন একটা সার্কিট পাল্টে দিতে পারে। সেটা যেখানে ইচ্ছে সেখানেই করা যায় বলে নাম দেয়া হয়েছে ফিল্ড প্রােগ্রামেবল বা কর্মক্ষেত্রে প্রােগ্রাম করার উপযােগী। গেট এরে (Gate Array) কথাটি এসেছে অসংখ্য সাজিয়ে থাকা গেট এর কারণে। নিঃসন্দেহে বলা যায় যতই সময় যেতে থাকবে ইলেকট্রনিক্সের জগতে এই এফপিজিএ ততই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুররু করবে। একটা সময় ছিল যখন পুরনাে সার্কিট দিয়ে তৈরি একটা যন্ত্র ব্যবহারের অনুপযােগী হয়ে সেটা ফেলে দিয়ে সেখানে নতুন একটি সার্কিট বসাতে হতাে। এখন কিছুই করতে হয় না। শুধুমাত্র এফপিজিএ চিপের ভেতর পুরাতন সার্কিটের প্রােগ্রামটা সরিয়ে নতুন সার্কিটের প্রােগ্রামটি চালাতে হয়। এক সময় প্রােগ্রামিং এবং ইলেকট্রনিক্স সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয় ছিল কিন্তু এখন দুটির মাঝে একটা সম্পূর্ণ নতুন ধরনের সমন্বয় ঘটেছে।