1 Answers
উৎস জানা থাকলে মৌলিক নিয়মে যেকোন মুহূর্তে তরঙ্গমুখের নতুন অবস্থান ও আকৃতি নির্ণয় করা যায়। উৎস জানা না থাকলেও কোন সময়ে একটি তরঙ্গমুখের অবস্থান ও আকৃতি জানা থাকলে হাইগেনসের নীতির সাহায্যে পরবর্তী যে কোন সময়ে তরঙ্গমুখের অবস্থান ও আকৃতি নির্ণয় করা যায়। এখানে উল্লেখ্য হাইগেনসের নীতিকে বা তত্ত্বকে কখনও কখনও তরঙ্গ তত্ত্ব নামেও ডাকা হয়। হাইগেনসের নীতিকে আমরা এভাবে বিবৃত করতে পারি - “একটি তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু হবে এক একটি আন্দোলনের ক্ষুদ্র উৎস এবং ঐ বিন্দুগুলাে থেকে গৌণ বা অণু তরঙ্গমালা নির্গত হয়ে একই বেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সব অণু তরঙ্গমালার সম্মুখ দিক স্পর্শ করে একটি তল অংকন করলে তরঙ্গমুখের নতুন অবস্থান পাওয়া যাবে।”
3960 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy