1 Answers

সাধারণ সমান আয়না আমরা সবাই দেখেছি কিন্তু সত্যিকারের গােলীয় আয়না আমরা সবাই নাও দেখতে পারি। তবে গােলীয় আয়নার মূল বিষয়টি কিন্তু চকচকে নতুন চামচে অনেকটা দেখা যায়। গােলীয় আয়না দুই রকমের হয়ে থাকে— অবতল এবং উত্তল। একটা ফাঁপা গােলকের খানিকটা কেটে তার পৃষ্ঠে রুপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ লাগিয়ে অবতল কিংবা উত্তল গােলীয় আয়না তৈরি করা যায়। কোন পৃষ্ঠে রুপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হবে তার ওপর নির্ভর করবে এই গােলীয় আয়নাটি অবতল না উত্তল গােলীয় আয়না হবে।

7201 views Answered

Next steps