1 Answers

তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে বিবৃতি করেছেন। এর মধ্যে প্ল্যাঙ্ক, কেলভিন এবং ক্লাসিয়াসের বিবৃতি সর্বাধিক প্রসিদ্ধ। এগুলো নিচে আলোচনা করা হলো-   ১.কার্নোর বিবৃতি : কোনাে নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ সব নয়। ২.প্ল্যাঙ্কের বিবৃতি : এমন কোনাে ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়, যেটা কোনাে বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে অথচ পরিবেশের কোনাে পরিবর্তন হবে না। ৩.ক্লসিয়াসের বিবৃতি : বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনাে স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর করা সম্ভব নয়। ৪.কেলভিনের বিবৃতি : কোনাে বস্তুকে এর পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়।

7459 views