1 Answers

ইলেকট্রোপ্লেটিং-এর উদ্দেশ্য বা ব্যবহার: সাধারণ লােহার তৈরি জিনিসপত্রে বাতাস ও জলীয় বাষ্পের ক্রিয়ায় সহজেই মরিচা ধরে। ফলে এরা ক্ষয়প্রাপ্ত হয়। নিকেল বা ক্রোমিয়াম প্রলেপযুক্ত হওয়ার পর লােহার জিনিসে মরিচা ধরে না, ক্ষয়প্রাপ্তও হয় না। তড়িৎ প্রলেপন দ্বারা বস্তুটিকে অত্যন্ত উজ্জ্বল দেখায়। ঘড়ির চেইনটি দেখতে রুপার মতাে উজ্জ্বল; প্রকৃতপক্ষে এর ভেতরে লােহা, উপরে ক্রোমিয়ামের প্রলেপ। তড়িৎ প্রলেপন দ্বারা ধাতব পদার্থের অধিক স্থায়িত্ব লাভ ঘটে।

5144 views Answered

Next steps