1 Answers
ব্যাকটেরিয়া আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে। ব্যাকটেরিয়া হতে বিভিন্ন রোগের অ্যান্টিবায়োটিক ওষুধ প্রস্তুত করা হয়। এছাড়াও ব্যাকটেরিয়া হতে কলেরা, টাইফয়েড, যক্ষ্মা, ডি.পি.টি ইত্যাদি রোগের প্রতিষেধক টিকা তৈরি করা হয়। উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ, বর্জ্য পদার্থ ইত্যাদি পচনের মাধ্যমে জৈব পদার্থকে দ্রুত রূপান্তরিত করে পয়ঃনিষ্কাশনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। চামড়া হতে লোম ছড়ানো ও পাট পচিয়ে আঁশ ছাড়ানোর কাজেও ব্যাকটেরিয়া ভূমিকা পালন করে। দুধ হতে মাখন, দই, পনির প্রভৃতি প্রস্তুতে ব্যাকটেরিয়ার কার্যকারিতা প্রয়োজন। আমাদের অন্তে E.coli ও অন্যান্য ব্যাকটেরিয়া বিভিন্ন ভিটামিন প্রস্তুত ও সরবরাহ করে। মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার অবদান অনেক। মাটির জৈব পদার্থ সঞ্চয়ে ব্যাকটেরিয়ার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। ব্যাকটেরিয়া মাটির উপাদান হিসেবেও কাজ করে। কিছু ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে উর্বরতা বৃদ্ধি করে। সমুদ্রের তেল অপসারণে, পতঙ্গনাশক হিসেবেও ব্যাকটেরিয়ার ব্যবহার উল্লেখযোগ্য। ধান ও গমের উৎপাদন বাড়াতেও ব্যাকটেরিয়া প্রয়োগে সুফল পাওয়া গেছে। এছাড়াও জিন প্রকৌশলেও ব্যাকটেরিয়ার গুরুত্ব অপরিসীম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy