1 Answers
বৈদ্যুতিক শকের জন্য শর্ত হলো আপনার শরীরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া,আর কারেন্ট প্রবাহ বা প্রবাহের মাত্রা নির্ভর করে রেজিস্ট্যান্স এবং বৈদ্যুতিক চাপ তথা ভোল্টেজ পার্থক্যের উপর। যেহেতু নিউট্রাল লাইনের ভোল্টেজ শূন্য এবং আপনি অবস্থান করছেন গ্রাউন্ডে। ফলে আপনার শরীরের যে প্রান্তে বৈদ্যুতিক লাইনের নিউট্রাল তার সংযোগ দেয়া হয়েছে এবং অপরপ্রান্ত যেখানে গ্রাউন্ডে দাড়িয়ে আছেন, এই দুই প্রান্তের বিভব পার্থক্যে বা পটেনশিয়াল ডিফারেন্স শুন্য ফলে আপনার বডির (শরীর) ভেতর দিয়ে কারেন্ট প্রবাহ হবেনা আর এ জন্যই আপনি শক খাবেননা। নিউট্রাল কে বেশির ভাগ সময়ি অার্থের সঙ্গে গ্রাউন্ড করা হয়। তাই এতে কোন বৈদ্যুতিক চাপ না থাকায় আমাদের শক লাগে না।
সতর্কতা : সিস্টেমের ত্রুটি ও লাইনে ফল্টের কারনে নিউট্রাল পয়েন্ট অনিরাপদ হতে পারে। এর ভিতর দিয়ে কিছু লিকেজ ভোল্টেজ প্রবাহিত হতে পারে। ফলে শক লাগতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy