1 Answers
অগ্রগামী তরঙ্গ মাধ্যমের সকল কণাই পর্যাবৃত্ত গতি লাভ করে। প্রত্যেক কণার বিস্তার সমান কিন্তু একটি নির্দিষ্ট সময়ে এদের সমান সরণ হয় না। তরঙ্গের অভিমুখে এক কণার কম্পন পরবর্তী কণায় স্থানান্তরিত হয়, ফলে তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট বেগে অগ্রসর হয়। মাধ্যমের কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণায় সঞ্চালিত হয়। মাধ্যমের কণাগুলো কখনো স্থির অবস্থা প্রাপ্ত হয় না। চলমান অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে একটি তরঙ্গচূড়া ও একটি তরঙ্গখাঁজ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত এবং চলমান অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে একটি সংকোচন ও একটি প্রসারন নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। স্থির তরঙ্গ মাধ্যমের স্থির বিন্দুগুলো ছাড়া সকল কণাই পর্যাবৃত্ত গতি লাভ করে। কণাগুলোর পর্যায়কাল সমান হলেও বিস্তার সমান নয়। মাধ্যমের মধ্যে তরঙ্গগুলো স্থিরভাবে অবস্থান করে এবং সমান দূরত্বে কতগুলো স্থানে এদের সংকোচন ও প্রসারণ একবার দৃশ্য ও আর একবার অদৃশ্য হয়। পাশাপাশি দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী সকল কণা একই দশায় থাকে কিন্তু বিস্তার অভিন্ন। প্রত্যেক পূর্ণ কম্পনে কণাগুলো দুবার স্থির অবস্থায় আসে। পর পর তিনটি সুস্পন্দ বিন্দু বা তিনটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্বই স্থির তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy