1 Answers

বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম। সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে।২৬শে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী এ সংস্কৃতিকর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটি সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধের বীরত্বগাথা রণাঙ্গণের নানা ঘটনা দেশ ও জাতির সামনে তুলে ধরে আম জনতাকে মুক্তি পাগল করে তোলে, বিজয়ের পথ সুগম করে। এছাড়া মুজিবনগর সরকারের প্রচসর সেলের তত্ত্বাবধানে প্রকাশিত জয়বাংলা পত্রিকা মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করে।

6604 views Answered

Next steps