1 Answers

বহেড়া গাছকে আয়ুর্বেদিক শাস্ত্রে অক্ষ বলে। বহেড়া গাছগুলি ৬০-১০০ ফুট পর্যন্ত উঁচু হয় অর্থাৎ বেশ বড় গাছ। এ গাছের গুড়িও অনেক লম্বা হয়। শীতকালে এর ফলগুলি পুষ্ট হয়, তারপর আপনা থেকেই গাছ থেকে খসে পড়ে। ছোটনাগপুর, বিহার, হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে প্রধানত এই গাছ বেশি দেখা যায়। পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া ও বর্ধমানের শালবনেও প্রচুর জন্মে। এই গাছের ফল দুরকম হয়। যেমন: গোল ও ডিম্বাকৃতি। এর ফল ও ফলমজ্জা ঔষধ হিসাবে ব্যবহার করা হয়।

8177 views