2 Answers
যুক্তরাজ্যে সংসদীয় গণতন্ত্রের রীতি অনুসারে, সরকারকে জবাবদিহি করতে সরকারের বিপরীতে বিরােধী দলও একটি মন্ত্রিসভা গঠন করে। একেই ছায়া মন্ত্রিসভা (Shadow cabinet) বলা হয়। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সিদ্ধান্ত ও কার্যক্রম পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও ভুলক্রটি তুলে ধরা এবং বিকল্প প্রস্তাব উপস্থাপনই এ মন্ত্রিসভার প্রধান কাজ।
ছায়া মন্ত্রিসভা ওয়েস্টমিন্সটার সরকার পদ্ধতির একটি বিশেষ বৈশিষ্ট্য। এখানে সংসদের প্রধান বিরোধীদলীয় নেতার নেতৃত্বে বিরোধী দল থেকে একদল জ্যৈষ্ঠ সদস্য একটা মন্ত্রিসভা গঠন করেন যেটা সরকারের মন্ত্রিসভার বিকল্প হিসেবে কাজ করে। এখানে, প্রতিটি সরকারী মন্ত্রীদের বিপরীতে একজন ছায়া মন্ত্রিসভার সদস্য থাকেন যিনি সরকারী মন্ত্রীর কাজকে বিশ্লেষণ করেন এবং প্রয়োজনে বিকল্প পথ তুলে ধরেন। অধিকাংশ দেশে ছায়া মন্ত্রিসভার সদস্যকে ছায়া মন্ত্রী বলা হয়ে থাকে।ধন্যবাদ!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy