1 Answers
একটি ব্যবসা বা প্রতিষ্ঠান হিসাববিজ্ঞানের নীতিমালা অনুসরণ করে বিভিন্ন ধরনের হিসাব সংরক্ষণ করে থাকে। যেমন: আয়, খরচ, সম্পত্তি এবং দায় ইত্যাদি সংক্রান্ত হিসাব। এগুলােকে হিসাববিজ্ঞানের মৌলিক উপাদান বলা হয়। নিচে এ মৌলিক উপাদানগুলােকে সংক্ষেপে বর্ণনা করা হল: আয় (Income) : পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী বিক্রয় করে যা অর্জন করা হয় তাকে আয় বলে। এই অর্জনকে টাকায় প্রকাশ করা হয়। যেমন: মিষ্টি দোকানদার মিষ্টি বিক্রয় করে ১০০ টাকা অর্জন করল। এই ১০০ টাকাই তাঁর আয়। খরচ (Expense) : পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনের জন্য সম্পত্তির ক্ষয়কে খরচ বলা হয়। যেমন : মিষ্টি দোকানদার মিষ্টি তৈরি করতে চিনি, ছানা, ঘি ইত্যাদি ব্যবহার করেন। চিনি, ছানা ও ঘি এর মূল্যকে মিষ্টি দোকানদারের খরচ বলা হবে। সম্পত্তি (Assets) : প্রতিষ্ঠানের আওতাধীন মূল্যবাহী বস্তুকে সম্পত্তি বলা হয়, যাহা প্রতিষ্ঠানের দেনা পরিশােধের কাজে লাগে। যেমন: বাড়ি, গাড়ি, ব্যাংকে জমা টাকা, নগদ টাকা, আসবাবপত্র এবং মজুদমাল ইত্যাদি। দায় (Liabilites) : কোন প্রতিষ্ঠানের নিকট অপরের কোন পাওনাকে উক্ত প্রতিষ্ঠানের দায় বলে। যেমন: মিতালী ট্রেডার্স ১০০ টাকার পণ্য সােনালী ট্রেডার্সের নিকট থেকে বাকিতে ক্রয় করল। এখানে মিতালী ট্রেডার্সের একটি দায় সৃষ্টি হলাে। এটি স্বল্প মেয়াদী দায়। দায় দীর্ঘ মেয়াদীও হতে পারে। যেমন- মূলধন। নীট মুনাফা (Net Profit) : ব্যয় অপেক্ষা আয় বেশি হলে নীট মুনাফা হয়। নীট ক্ষতি (Net Loss) : ব্যয় অপেক্ষা আয় কম হলে নীট ক্ষতি হয়।