1 Answers
মানবদেহে ম্যাগনেসিয়ামের প্রয়োজনীয়তাঃ হার্ট ভাল রাখতে মিনারেলস এমন একটি উপাদান যা মানহদেহের বেশ কয়েকটি অঙ্গের জন্য অত্য়ন্ত প্রয়োজনীয়। শরীরে রক্তচলাচল এবং হার্ট ভালো রাখতে এর বিশেষ প্রয়োজন রয়েছে। ম্যাগনেসিয়াম যুক্ত খাবার না খেলে হার্টের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কোলন ক্যানসার প্রতিরোধক গবেষনায় দেখা গিয়েছে মশলাযুক্ত খাবার খেলে কোলন ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু ম্যাগনেসিয়াম মধ্যে কোলন ক্যানসার প্রতিরোধের ক্ষমতা রয়েছে। টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধক অনেক গবেষনায় এও দেখা গিয়েছে খাবারের মধ্যে দিয়ে সঠিক ম্যাগনেসিয়াম উপাদানের গ্রহণ করলে টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। মজবুত হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যেমন দাঁত এবং হাড়ের মজবুত গঠনে সাহায্য করে তেমনি ম্যাগনেসিয়াম ও হাড় এবং দাঁতের জন্য বেশ উপকারি। অনিদ্রার সমস্যা দুর করে খাবারের মধ্যে সঠিক পরিমানে ভিটামিন বি৬ এবং ম্যাগনেসিয়াম গ্রহ করলে অনিদ্রার মতো কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। হতাশা থেকে মুক্তি শরীরের মধ্যে ম্যাগনেসিয়াম খনিজের অভাবে হতাশা জনিত রোগের সৃষ্টি হতে পারে। তাই হতাশা থেকে দূরে থাকতে ম্যাগনেসিয়াম যুক্ত খাবার খান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy