3 Answers
পাকা-টমেটোতে আছে ভিটামিন সি। যা দাঁত ও হাড়ের সুস্থতা বজায় রাখে। প্রতি ১০০ গ্রাম টমেটোতে ২৭ মি.গ্রা ভিটামিন সি থাকে। প্রতি ১০০ গ্রাম পাকা-টমেটোতে ০.১৩ মি.গ্রা থায়ামিন থাকে। থায়ামিন পরোক্ষভাবে স্নায়ুতন্ত্র, হৃদপিণ্ড ও পরিপাকতন্ত্রের সুস্থতা রক্ষা করে। প্রতি ১০০ গ্রাম পাকা-টমেটোতে ০.০৬ মি.গ্রা রিবোফ্লেভিন পাওয়া যায়। এটি বিভিন্ন গ্রন্থি ও কলা- ত্বক, চোখ, স্নায়ু ইত্যাদির সুস্থতা রক্ষা করে। টমেটোতে সামান্য পরিমাণে লৌহ পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম পাকা-টমেটোতে ০.৪০ মি.গ্রা লৌহ থাকে। পাকা-টমেটোতে হাড় ও দাঁত গঠনকারী ক্যালসিয়াম পাওয়া যায়। সাধারণত প্রতি ১০০ গ্রাম পাকা-টমেটোতে ৪৮ মি.গ্রা ক্যালসিয়াম থাকে। ফসফরাস দেহের কোষকলার সুস্থতা রক্ষা করে। প্রতি ১০০ গ্রাম টমেটোতে ২০ মি.গ্রা ফসফরাস পাওয়া যায়
টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন সি,এ,কে,ফলিক এসিড,কোপানিক ও আরো গুরুত্বপূর্ন ভিটামিন রেয়েছে।টমেটো চর্মরোগ ব্যাবহার করা হয়,সালাদ বানিয়ে খাওয়া হয়।
টমেটোতে রয়েছে – খাদ্যশক্তি ১৮ কিলোক্যালরি, আমিষ ০.৯ গ্রাম, শর্করা ৩.৯ গ্রাম, ফাইবার ১.২ গ্রাম, চর্বি ০.২ গ্রাম, কোলেস্টেরল ০ মিলিগ্রাম, ভিটামিন এ ৮৩৩ আইইউ, লাইকোপেন ২৫৭৩ মাইক্রোগ্রাম, ভিটামিন সি ১৩ মিলিগ্রাম, পটাশিয়াম ২৩৭ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১০ মিলিগ্রাম, সোডিয়াম ৫ মিলিগ্রাম।