2 Answers

সঠিক চিকিৎসা পদ্ধতি মেনে প্রথম থেকেই চিকিৎসা শুরু করলে তোতলামি ১০০ শতাংশ সারানো সম্ভব। তবে চিকিৎসা দেরিতে শুরু হলেও তোতলামো কমানো সম্ভব। এক্ষেত্রে রোগের লক্ষণগুলি প্রকট হওয়ার ৩-৬ মাসের মধ্যে যদি চিকিৎসা শুরু হয়, তাহলে অনূর্ধ্ব ৫ বছরের শিশুর তোতলামি ১০০ শতাংশ সারিয়ে তোলা যায়। পাশাপাশি বড়দের ক্ষেত্রেও তোতলামো ৬০-৮০ শতাংশ কমানো সম্ভব। বড়দের অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন এক-দেড় ঘণ্টা অভ্যাস প্রয়োজন। তোতলামি সারানোর একমাত্র চিকিৎসা “থেরাপি”। সঠিক সময়ে থেরাপির মাধ্যমে একজন অভিজ্ঞ থেরাপিস্ট সম্পূর্ণভাবে তোতলামো সারিয়ে তুলতে পারেন। থেরাপির তিনটি ভাগ রয়েছে— ইন্ডিভিজুয়াল থেরাপি, গ্রুপ থেরাপি এবং কাউন্সেলিং থেরাপি । প্রথম দুটি স্পিচ থেরাপির অংশ। স্পিচ থেরাপি ও এর খরচ স্পিচ থেরাপি এমন একটা সিস্টেম যার দ্বারা রেট অব স্পিচ কমানো হয়। এর দ্বারা ব্রিদিং প্যাটার্ন ঠিক করা হয়, মাসুল টেনশন কমানো হয় এবং মনোবল বাড়ানো হয়। পুরো কাজটা মিডভ্যাস (MIDVAS) পদ্ধতিতে কাজ করে (মিডভ্যাস—মোটিভেশন, আইডেন্টিফিকেশন, ডিসেনসিটাইজেশন, ভেরিয়েশন , অ্যাপরক্সমেশন , স্টেবিলাইজেশন)। স্পিচ থেরাপি ৬-৯ মাসের চিকিৎসা। প্রতি মাসে প্রায় দু হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।

5137 views

তোতলামি ছাড়া ঠিকমতো কথা বলার অভ্যাস করার জন্য কিছু উপায় আছে। এগুলো নিজে চেষ্টা করে বেশ সুফল পেতে পারেন। ১)দ্রুত কথা বলার সমস্যা হলে ধীরে কথা বলার চেষ্টা করুন।   ২)কোনো কথা বলার আগে লম্বা শ্বাস নিয়ে নিন। দরকার হলে ৩ সেকেন্ড বিরতি নিয়ে কথা বলুন। কী বলতে চান, তা আগে থেকেই মাথায় গেঁথে নিন। এতে আপনার এক কথার মাঝে আরেক কথা হারিয়ে ফেলার ভয় থাকবে না। ৩)কোনো কথা বলা শুরু করলে, তার মাঝে কোনো বিরতি দেবেন না। কারণ একবার কথা বলার গতি পেয়ে গেলে স্বাভাবিকভাবেই আপনার আর কথা আটকাবে না। ৪)বিশেষ কোনো শব্দ উচ্চারণে সমস্যা হলে, তা বারবার বলে অভ্যাস করুন। দেখবেন ঠিক হয়ে গেছে। সবসময় হাসি খুশি থাকুন; এগুলো ছাড়াও নিজের আশেপাশের লোকজনের সাহায্য দরকার পড়ে। কেউ যদি আপনাকে নিয়ে হাসাহাসি করে, তাহলে তাকে আপনার সমস্যার কথা খুলে বলুন। বুঝিয়ে বলুন আপনার কী সাহায্য প্রয়োজন। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। একটি বিষয় খেয়াল করে দেখবেন, আপনি যখন কারো সাথে হেসে হেসে কথা বলছেন, তখন আপনার কথা আটকানোর ভয় থাকে না। আপনি স্বাভাবিকভাবেই কথা বলে যাচ্ছেন। তাই চেষ্টা করবেন যতবেশি সম্ভব আপন এবং কাছের মানুষ তৈরি করার।

5137 views

Related Questions