1 Answers
চার্জারের সঙ্গে আপনার মোবাইল ফোনটিকে যুক্ত করার আগে কোনো অ্যাপস চালু থাকলে তা দ্রুত বন্ধ করে দিন এবং আপনার মোবাইল ফোনটিকে এয়ার প্লেন মোডে নিয়ে যান। এতে আপনার মোবাইলের সব ওয়্যারলেস রেডিও বন্ধ হয়ে যাবে, যাতে মোবাইল ফোনে কল করা, ওয়েব ব্রাউজ করা বা জিপিএস ব্যবহার করার সুবিধা বন্ধ হয়ে যাবে। এতে বিশেষ যে সুবিধা হবে তা হচ্ছে আপনার মোবাইল ফোনটি স্বাভাবিকের তুলনায় দ্রুত চার্জ হবে। এসময় ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ব্যাটারি থেকে চার্জ শেষ করার মতো কাজ বন্ধ থাকবে। ফোনের পাওয়ার বন্ধ করে দিয়ে চার্জ দিলেও একই রকম সুবিধা পেতে পারেন, তবে যাঁরা ঘড়ি বা অ্যালার্মনির্ভর, তাঁদের জন্য ফোনের পাওয়ার পুরো বন্ধ করে দেওয়া অবশ্য সঠিক সমাধান নয়। এই পদ্ধতিতে চার্জ দেওয়া হলে স্বাভাবিক পদ্ধতির চেয়ে খুব বেশি পার্থক্য হয় না। তবে তড়িঘড়ির সময়ে প্রতিটি মুহূর্ত মূল্যবান। একটি বিষয় মনে রাখতে হবে চার্জ হওয়ার সময় নির্ভর করে ব্যাটারির আকার ও চার্জারের ক্ষমতার ওপর। দ্রুত চার্জ দেওয়ার ক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে তা হচ্ছে কতখানি চার্জ হচ্ছে তা বারবার না দেখা। ব্যাকলিট ও ডিসপ্লে যথেষ্ট পরিমাণ চার্জ খায়। তড়িঘড়ির সময় কতখানি চার্জ হচ্ছে তা দেখতে গেলে ডিসপ্লেতে চার্জ নষ্ট হবে। তার চেয়ে বরং কিছুক্ষণ ধৈর্য ধরুন এবং ফোনটিকে চার্জ হতে দিন এবং যখন স্থান ত্যাগ করবেন তার আগে ফোনটি চার্জার থেকে খুলে নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy