1 Answers

দিয়াশলাই (ইংরেজি: Match) হলো আগুন জ্বালানোর লক্ষ্যে ব্যবহৃত কাষ্ঠ শলাকাবিশেষ যার অগ্রভাগে সামান্য বারুদ লাগানো থাকে। শলাকার বারুদ প্রান্তটি উপযুক্ত খসখসে তলে ঘষা দিলে আগুন জ্বলে ওঠে। চলতি ভাষায় একে দেশলাই বলেও উল্লেখ করা হয়। এটি পরিপূর্ণ, নিয়ন্ত্রিত পন্থায় আগুন জ্বালানোর ঘরোয়া পদ্ধতি। সাধারণত: ছোট বাক্সে দিয়াশলাই-এর শলাকা বা কাঠিগুলো সাজিয়ে রাখা হয়। সচরাচর বাক্সের দুই বা এক পার্শ্বে দিয়াশলাই ঘষে আগুন জ্বালানোর খসখসে তল থাকে। নিরাপদ দিয়াশলাই বলতে এমন ধরেণর দিয়াশলাই বোঝানো হয় আগুন জ্বালানোর পর যার জ্বলন্ত বারুদমুখ খসে পড়ে যায় না।

6831 views Answered

Related Questions

Next steps