2 Answers

কন্দাল ফসল (Tuber Crop)  কান্ড বা মূলে শ্বেতসার জমা হয়ে স্ফীত অঙ্গে রূপান্তরিত কতক খাদ্য ফসল। বাংলাদেশে উৎপাদিত গুরুত্বপূর্ণ কন্দাল ফসলসমূহের মধ্যে রয়েছে  আলু, মিষ্টিআলু, কচু, মেটেআলু, কাসাভা ইত্যাদি। স্টার্চ, অ্যালকোহল ঔষধসামগ্রীর মতো বিভিন্ন শিল্পদ্রব্য তৈরিতেও এসব ফসল ব্যবহার করা যায়।   কন্দাল ফসল: মিষ্টিআলু স্থানীয়ভাবে আলু হিসেবে পরিচিত গোলআলু বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সবজি এবং পরিপূরক খাদ্যফসল যা উৎপাদনের দিক থেকে ধান ও গমের পর দ্বিতীয় অবস্থানে এবং চাষাধীন জমির পরিমাণের দিক থেকে ধান ও গমের পর তৃতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশে আলুর আওতাধীন জমি ও বার্ষিক উৎপাদন ২০০৫-০৬ অর্থবছরে যথাক্রমে ছিল ৭ লক্ষ ৪৪ হাজার একর ও ৪১ লক্ষ ৬১ হাজার মে টন। প্রধানত দুধরনের আলু বাংলাদেশে উৎপন্ন হয়: দেশি জাত (লালশীল, লালপাকরী, হাগরাই, ইন্দুক্কানি) ও বিদেশি উচ্চফলনশীল জাত। এসব জাত প্রধানত দেশের উত্তর-পশ্চিম অংশে চাষ করা হয়, যা মোট আলুচাষাধীন জমির প্রায় ৩৫% দখল করে আছে।

7690 views Answered

Next steps