2 Answers

কীবোর্ড হলো এমন একটি ডিভাইস, যাতে কিছু বাটন অথবা চাবি বিন্যস্ত থাকে, যেটি মেকানিক্যাল লিভার অথবা ইলেক্ট্রনিক সুইচের মতো কাজ করে। কীবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। কীবোর্ডের কীসমূহে কী ছাপানো থাকে। কোনো চিহ্ন তৈরি করতে হলে এক বা একাধিক কী চাপতে অথবা চেপে ধরে রাখতে হবে। মাউস, টাচস্ক্রিন, পেন, ভয়েস রিকগনিশন আবিষ্কারের পরও কীবোর্ড সবচেয়ে বেশি ব্যবহৃত এবং বহুমুখী ইনপুট ডিভাইস।

5551 views Answered

key-board একটি ইংরেজি শব্দ, যা এখন প্রায় বাংলা একটি শব্দ। বাংলা করলে দাঁড়াবে চাবির পাটাতন। কতগুলো কি একত্রে একটি ধারকের মধ্যে থাকায় এইরূপ নামকরণ। কম্পিউটারের কিবোর্ড এর কারণে বর্তমানে অনেকেই এর সম্পর্কে জানেন। কম্পিউটারের কিবোর্ড হল একটি টাইপরাইটার যন্ত্র বিশেষ যার মধ্যে কতগুলো বাটন বা চাবির সন্নিবেশ থাকে এবং এগুলো ইলেক্ট্রনিক সুইচ এর কাজ করে। সাধারণ কিবোর্ডেকে বলা হয় QWERTY. কিবোর্ডের ধরণ ৫ রকমের হয়। যেমনঃ ফাংশন কি, আলফা নিউমেরিক কি, নিউমেরিক কি, মডিফায়ার কি ও কার্সর মুভমেন্ট কি।

5551 views Answered

Next steps