1 Answers

প্রযুক্তি আসক্তি কী? কম্পিউটার, স্মার্টফোন, গেমিং সিস্টেম—বিশেষ করে পর্দায় কাজ করা যায় এমন যেকোনো যন্ত্রের প্রতি তীব্র টান হলো প্রযুক্তি আসক্তি। বিশেষ করে কিশোরদের মধ্যে প্রযুক্তি আসক্তি দেখা গেলেও সব বয়সের মানুষই এতে আসক্ত হতে পারে। প্রযুক্তি আসক্তি মানুষে মানুষে সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো দুর্বল করে দেয়। ইন্টারন্যাশনাল জার্নাল অব নিউরোসাইকিয়াট্রিক মেডিসিন অনুযায়ী প্রতি আটজন মার্কিন নাগরিকের একজন প্রযুক্তিতে আসক্ত।

4604 views Answered

Next steps