1 Answers
বিয়ের পর নারীরা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করার জন্য জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ করে থাকেন। মুখে খাওয়া হয় বলে এর ব্যবহার বিধি বেশ সহজ। এসব পিল বাজারজাতকরণকারী কোম্পানিগুলো মানুষকে উদ্বুদ্ধ করতে প্রতিনিয়তই সৃষ্টিশীল সব বিজ্ঞাপন তৈরি করে চলেছে। কিন্তু এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পিলের যে মারাত্মক সব ক্ষতিকর দিক রয়েছে সেগুলো বেশ কৌশলেই এড়িয়ে যায় কোম্পানিগুলো। পাশাপাশি ব্যবহার বিধি সহজ বলে অনেকেই ডাক্তারের সাথে কোনোরূপ পরামর্শ না করে নিজেরাই খাওয়া শুরু করে দেন এইসব ঔষধ। কিন্তু এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। চলুন জেনে নেই এ বিষয়ে- দীর্ঘদিন এসব পিল ব্যবহারে অভ্যস্ত নারীরা দেখতে পান তাদের শরীর আগের চেয়ে মুটিয়ে যাচ্ছে। শরীরের মেদ বাড়িয়ে শরীরকে ভারী ও অসাড় করে তোলে এই পিল। অর্থাৎ এই পিল জন্ম দিচ্ছে স্থূলতার। তবে, গবেষকরা অবশ্য পিল খাওয়ার জন্য ওজন বাড়ার সরাসরি কোনো প্রমাণ নাকি খুঁজে পাননি এখনো। তারা দেখতে পেয়েছেন, জন্মনিয়ন্ত্রণ পিলে বদলে যেতে পারে নারীদের শরীরের গঠন। তাদের মতে, শরীরের চর্বির পরিমাণ বেড়ে যাওয়া এবং পেশির কম বৃদ্ধির কারণেই বদলে যায় শরীরের গঠন। ইসট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক হরমোন থেকে তৈরি হয় জন্ম নিয়ন্ত্রণ পিল। গবেষকেরা আরও বলেন সব ওষুধেরই একটা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। যদিও সব মানুষের ক্ষেত্রে এর প্রতিক্রিয়া এক রকম হয় না। এমনকি টিকার মতো গুরুত্বপূর্ণ ওষুধেরও অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। জন্মনিয়ন্ত্রণ পিলের কারণে নারীদের শরীরের গঠন পরিবর্তন হওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন, এর পেছনে তিনটি বড় কারণ রয়েছে- ১.পিলের কারণে নারীদের পেশি, ফ্লুইড ধারণ এবং চর্বির ওপর প্রভাব পড়ে। যেসব নারী নিয়মিত পিলের ওপর নির্ভরশীল অন্যদের থেকে তুলনামূলকভাবে তাদের পেশি শতকরা ৪০ ভাগ কম বৃদ্ধি পায়। একই সঙ্গে তাদের রক্তে খুবই কম মাত্রার ডিএইচইএ থাকে। ২.জন্মনিয়ন্ত্রণকারী পিল ব্যবহারের কারণে শরীরে বিশেষ এক ধরনের হরমোন বেড়ে যায়। আর এই হরমোনের প্রভাবে স্বাভাবিক মানুষের চেয়ে কম মাত্রায় বৃদ্ধি পায় পেশি। অন্যদিকে ঠিকই বাড়তে থাকে শরীরের চর্বি। পিল গ্রহণ না করা নারীদের তুলনায় পিল গ্রহণকারী নারীদের শরীরে পেশি এবং চর্বির মধ্যে তারতম্য দেখা দেয়। এর ফলে স্বাভাবিক নারীদের তুলনায় তাদের শরীরের গঠনে পার্থক্য পরিলক্ষিত হয়। তবে এই পার্থক্য দুই এক মাসে ধরা পড়ে না। দীর্ঘ কয়েক বছরের শরীরের গঠন পর্যালোচনা করলে তা স্পষ্ট হয়। তবে অনেকের ক্ষেত্রে অল্প দিনেই ব্যাপক পরিবর্তন দেখা দেয়। ৩.এছাড়া গবেষণায় আরও দেখা গেছে, এই পিল খাওয়ার ফলে নারীদের মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়। এছাড়া এই পিলের আরও অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই নারীদের উচিৎ জন্মনিয়ন্ত্রণ এর অন্যান্য কোনো পদ্ধতি বেছে নেয়া। একনাগাড়ে অনেক দিন এই জন্মনিয়ন্ত্রণ পিলের উপর নির্ভরশীল হয়ে না পড়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy