1 Answers

কুচো চিংড়ি দিয়ে পুঁইশাক অনেকেরই খুব প্রিয় খাবার। সর্দি ও কোষ্ঠকাঠিন্য সারাতে দধি এবং পুঁইশাক সেদ্ধ করে খেলে ভালো উপকার পাবেন। এছাড়া পুঁইপাতা থেঁতো করে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ নিরাময়ের ক্ষেত্রে চমৎকার ফল পাওয়া যায়। কথায় আছে যে, মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই । পুঁইশাক যদিও গরম তবুও ইহা শরীরকে রাখে ঠান্ডা। ভিটামিনের পরিমান বেশি থাকে পুঁইশাকের ডগায়। পুঁইশাক নিয়মিত খেলে শরীরের শক্তি, পুষ্টি ও বীর্য বৃদ্ধি করে, সুনিদ্রা আনে এবং বাত ও পিত্তনাশক হিসেবে বিশেষ অবদান রাখে।

9924 views