1 Answers
দখল হস্তান্তরে পূর্বেই কেবল হেবা দলিল বাতিল করা যায়।(পেইজ) নিম্নলিখিত ক্ষেত্রগুলো বিদ্যমান থাকিলে, হেবা দলিল বাতিল করা যায় না। (ক)হেবাকৃত সম্পত্তির দাতা-গ্রহীতা স্বামী বা স্ত্রী হইলে। (খ) গ্রহীতা মৃত্যূবরণ করিলে। (গ) দাতা-গ্রহীতার মধ্যে বিবাহ অযোগ্য সম্পর্ক বিদ্যমান থাকিলে। (ঘ) হেবাকৃত সম্পত্তি গ্রতীতা কর্তৃক বিক্রি বা হস্তান্তরিত হয়ে গেলে। (ঙ) হেবাকৃত সম্পত্তি বিলীন বা ধ্বংস হয়ে গেলে। (চ) হেবাকৃত সম্পত্তির মূল্য বেড়ে গেলে। (ছ) হেবাকৃত সম্পত্তির প্রকৃতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেলে। (জ) হেবা’টি ‘হেবা বিল এওয়াজ’ (বিনিময়ে দান) হয়ে থাকিলে হেবা দলিল বাতিল করা যায় না। উল্লেখিত ক্ষেত্র গুলো বিদ্যমান না থাকিলে আদালতের মাধ্যমেও হেবা দলিল বাতিল করা যায়।
7596 views
Answered