1 Answers
মুসলিম আইন অনুসারে মৌখিকভাবে দান করা যায়, এক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। দাতা দান ঘোষণা করলে, গ্রহীতা উহা গ্রহণ করলে এবং গ্রহীতাকে উহার দখল অর্পণ করলে দান সম্পূর্ণ হয়। দান সম্পর্কে মুসলিম আইনে যে সমস্ত বিধান আছে তা সম্পত্তি হস্তান্তর আইন দ্বারা ক্ষতিগ্রস্থ হবে না। মুসলিম আইনে বলা আছে, একজন মুসলমান তার সম্পত্তি স্থাবর বা অস্থাবর যাই হোক না কেন এবং সম্পত্তির মূল্য ১০০ টাকার কম বা বেশী যাই থাকুক তা শুধুমাত্র দখল অর্পণের মাধ্যমে অপর ব্যক্তির বরাবরে দান করতে পারবেন। তবে মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বী যেমন- হিন্দু, খ্রীষ্টান সম্প্রদায়ভূক্ত ব্যক্তিগণের মাধ্যমে দান সম্পাদিত হলে তা অবশ্যই সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী হবে। একই সম্পত্তি দুই বা ততোধিক ব্যক্তির বরাবরে দান করা হলে যদি একজন দান গ্রহণে অসম্মতি জানান এবং অন্যজন দান গ্রহণ করেন তবে যিনি দান গ্রহণ করছেন না সম্পত্তিতে তার অংশের দান বাতিল বলে গণ্য হবে। কিন্তু অন্য দানগ্রহীতা যিনি দান গ্রহণ করেছেন তার বরাবরে কৃত দানটি আইনত: বৈধ এবং কোন দান সম্পাদন করা হলে তা বৈধ হবে। তবে দায়যুক্ত দানের ক্ষেত্রে দানগ্রহীতাকে সম্পত্তির সাথে সম্পর্কিত দায়িত্ব বহন করতে হয় বলে নাবালকের বরাবরে দায়যুক্ত দান সম্পাদন করা যাবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy