1 Answers

জামিন অযোগ্য অপরাধ অর্থ জামিনযোগ্য অপরাধ ব্যতিত অন্য যে কোন অপরাধ।কার্যবিধিতে অপরাধকে জামিনযোগ্য ও অ-জামিন অযোগ্য অপরাধ হিসেবে অভিহিত করা হয় ৷ ফৌজদারী কার্যবিধির দ্বিতীয় তফসীলে পঞ্চম কলামে কোন অপরাধগুলো জামিনযোগ্য ও কোনগুলো অ-জামিনযোগ্য তা দেখানো হয়েছে ৷ তবে এইরূপ শ্রেণীকরণের কোন ভিত্তি দেয়া হয়নি ৷ জামিনযোগ্য অপরাধকে সাধারণত জামিন অযোগ্য অপরাধের চেয়ে কম গুরুতর ও মারাত্নক হিসেবে বিবেচনা করা হয় ৷ অন্যান্য আইনে অপরাধের শ্রেণীকরণের জন্য একটি মানদন্ডের ব্যবস্থা করা হয়েছে ৷ এবং সেটা হলো (ক) অপরাধটি অনধিক দুই বছর কারাদণ্ডযোগ্য অথবা কেবল জরিমানাযোগ্য ; এবং (খ) অপরাধটি জামিন অযোগ্য যদি উহা (অ) ২ বত্সর বা তদুর্দ্ধ মেয়াদে শাস্তিযোগ্য, অথবা (আ) যাবত্জ্জীবন কারাদণ্ডযোগ্য, অথবা (ই) মৃত্যুদণ্ডডযোগ্য এবং (ঈ) অস্ত্র আইনের ১৯ক ধারায়, (উ) সন্ত্রাসমূলক অপরাধ দমন আইন, বা (ঊ) নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাস্তিযোগ্য হয় ৷

7086 views