2 Answers

দাঁতের হলদেটে ভাব নিয়ে অনেকে বিব্রত থাকেন। দাঁত কীভাবে সাদা ও সুন্দর করবেন, এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকে। তবে সৌভাগ্যবশত আপনার ঘরেই রয়েছে এমন একটি উপাদান, যা দাঁত সাদা করতে বেশ কার্যকর। আর উপদানটি হলো বেকিং সোডা। এটি দাঁত সাদা করতে দারুণভাবে কাজ করে।   বেকিং সোডা দিয়ে দাঁত সাদা করার পদ্ধতি জানিয়েছে উইকিহাউ। একটি ছোট কাপে আধা চা চামচ বেকিং সোডা নিন। এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস বা পানি যোগ করুন। এবার এই মিশ্রণ দিয়ে পেস্ট তৈরি করুন।  পেস্টটি টুথব্রাশে বা আঙুলে লাগিয়ে অন্তত দুই মিনিট ধরে দাঁতে ঘষুন। এর পর কুলি করুন। তবে দুই মিনিটের বেশি ঘষবেন না। এতে দাঁতের অ্যানামেল ক্ষতিগ্রস্ত হতে পারে।  একদিন পরপর টানা এক থেকে দুই সপ্তাহ এটা করতে পারেন। এক সপ্তাহ পর এই ব্যবধান বাড়াতে হবে। দুদিন পরপর এভাবে দাঁত ব্রাশ করুন। কিছুদিনের মধ্যেই ফলাফল লক্ষ করবেন।   তবে মনে রাখবেন, এটি কিন্তু সাধারণ পেস্ট দিয়ে ব্রাশের বিকল্প নয়। এটি করলেও সাধারণ পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে।

6313 views Answered

মুহুর্তেই দাঁত সাদা করতে লাগবে মাত্র দু’টি সাধারণ ঘরোয়া জিনিস। প্রথমটি বেকিং সোডা, এবং দ্বিতীয়টি পাতি লেবুর রস। এবার জেনে নিন কী করতে হবে। একটি পাত্রে এক চা চামচ বেকিং সোডা নিন। এবার তাতে মিশিয়ে দিন অর্ধেক করে কাটা একটি পাতি লেবুর রস। এবার চামচে করে মিশিয়ে নিন দু’টি উপাদান। দেখবেন, মিশ্রণটি প্রাথমিকভাবে ফেনা ফেনা আকার ধারণ করছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন মিশ্রণটির আকার হয়েছে একটি ঘন তরলের মতো। এবার এই তরল আঙুলে করে তুলে দাঁতের উপরে লাগিয়ে দিন। মনে রাখবেন, দাঁত মাজার মতো করে দাঁতে মিশ্রণটি ঘষার প্রয়োজন নেই কোনও। মিশ্রণটি শুধু লাগিয়ে রাখুন দাঁতের উপরে। তিন মিনিট পরে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলুন। এবার তাকান আয়নার দিকে।

6313 views Answered

Next steps