1 Answers
রোজা না রাখার ভয়ানক শাস্তি !!বে_রোজাদারের পরিণতি সম্পর্কে হজরত আবু উমামা আল বহিলি (রা.) বর্ণনা করেছেন, আমি শুনেছি রাসুলুল্লাহ (স.) বলেছেন, আমি ঘুমিয়ে ছিলাম দুব্যক্তি এল এবং আমার বাহুধরে এক দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেল। তারা আমাকে ওই পাহাড়ে আরোহণ করতে বলল। বললাম, আমি এ পাহাড়ে চড়তে পারব না। তারা বলল, আমরা আপনার জন্য সব সহজ করে দেব। অতঃপর আমি পাহাড়ে চড়লাম এবং পাহাড়ের বরাবরে উপস্থিত হলে বিরাট চিৎকার শুনতে পেলাম। আমি জানতে চাইলাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, জাহান্নামবাসীদের চিৎকার। তারপর আমাকে আরো এগিয়ে নেওয়া হল। সেখানে দেখলাম কিছু লোককে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের চোয়াল ফেড়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে রক্ত ঝরছে। প্রশ্ন করলাম এরা কারা? তারা বলল এরা বেরোজাদার লোক। এরা রমজান মাসে খাওয়া-দাওয়া করত। (ইবনে খোজায়মা ও ইবনে হাব্বান)সকল কে সতর্ক করুন এবং আপনি ও সতর্ক হয়ে যান মুমিন ভাই ও বোনেরা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy