1 Answers

ভারতের মহারাষ্ট্র প্রদেশের জয়তী আমেগ তার ১৮তম জন্মদিনে বিশ্বের সবচেয়ে খাটো নারীর স্বীকৃতি পেয়েছেন।খাটো নারী হাসপাতালের চিকিৎসক ও গিনেজ রেকর্ড কর্তৃপক্ষের উপস্থিতিতে জয়তীর উচ্চতা ৬২ দশমিক ৮ সেন্টিমিটার নিশ্চিত করা হয়। জয়তীর জন্মদিনেই তাকে বিশ্বের সবচেয়ে খাটো নারীর স্বীকৃতি হিসেবে সনদ তুলে দেওয়া হয়। এ সময় জয়তী বলেন, জন্মদিনে এটিই তার কাছে সবচেয়ে উত্তম উপহার। জয়তীর শারীরিক উচ্চতা এত কম হলেও তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন। সম্প্রতি তিনি স্কুলের সমাপনী পরীক্ষা শেষ করেছেন এবং বলিউডে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন।

4183 views Answered

Next steps