জরুরি চিকিৎসা সাহায্যের জন্য পরামর্শ পেতে পারি কি?

আমি বহু বছর ধরে শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ(অসুস্থতার সকল কাগজপত্র আমার নিকট আছে)। এদিকে আমার পরিবারের সকল সদস্যও শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ। তাই আমি বিনে চিকিৎসায় পরে আছি দীর্ঘবছর। মানসিক অসুস্থতার কারণে কাছের মানুষ, বন্ধু বান্ধব এবং সমাজের সকলে দূরে সরে গিয়েছে এবং কটুক্তি ও করছে। এমন একটি সময় আমার প্রতিদিন বিছানায় বহু কষ্টে বিনে চিকিৎসায় কাতরাতে হচ্ছে। আমাকে সাহায্য করার মতও কেউ নেই। এমতাবস্থায় আমি মনে করি আমার খুব দ্রুত চিকিৎসা না করালে আমি হয়তোবা মানসিক ভারসাম্য হীন হয়ে পরবো অথবা মারা যাবো। তাই আমি কোথায় গেলে বা কি করলে অতী দ্রুত চিকিৎসা পেতে পারি দয়া করে আপনারা পরামর্শ দিন, সহযোগিতা করুন। মুলত আমার সচরাচর চলাচল করার ক্ষমতা নেই; এছাড়া আমার হয়ে কেউ যে দৌড়াবে এরকমও নেই কারণ আমার পরিবারের সকলে মানসিক ভাবে অসুস্থ। আবার এলাকার চেয়ারম্যান, এমপি এদের নিকটও যেতে পারছিনা, কারণ রাজনীতি উল্টো। সরকারের বিভিন্ন দফতরে আবেদন করেছি কিন্তু কোনো সাড়া পাইনি। এখন কোনো এনজিও বা সংগঠনের খোঁজ কি দয়া করে কেউ দিতে পারবেন যারা আমার দায়িত্ব নিবেন। অন্তত আমি একটু স্বস্তিতে মরতে চাই। আমাকে সহযোগিতা করার মত কেউ নেই। কিন্তু আমি বাঁচতে চাই। দয়া করে পরামর্শ দিন।।

পরিচয়ঃ-
নামঃ- অপ্রকাশিত,
জেন্ডারঃ- পুরুষ,
বয়সঃ- ২৮ বছর


1641 views

1 Answers

দয়া করে কেউ পরামর্শ দিন 

1641 views Answered

Next steps