টাইগার বা স্পীড খেলে কি সহবাসের সমায়ের তারতম্ম ঘটে আর এর উপকারিতা ও অপোকারিতা কি কি?

টাইগার বা স্পীড খেলে কি সহবাসের সমায়ের তারতম্ম ঘটে?? আর এর উপকারিতা ও অপোকারিতা কি কি??
6720 views

1 Answers

এজাতীয় নিম্নমানের তথাকথিত এনার্জি ড্রিংস খেলে প্রাথমিক ভাবে শরীর ফুরফুরে হয়ে যায় আর সহবাসের সময়েরও কিছুটা তারতম্যও ঘটে কিন্তু দীর্ঘদিন খেলে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেয়।

বাংলাদেশে বৈধভাবে বাজারজাত করতে কোনো প্রতিষ্ঠানকে 'এনার্জি ড্রিংকস' তৈরির নিবন্ধন দেয়নি কোনো সরকারি সংস্থা। 'এনার্জি ড্রিংকস' লেখা সাঁটিয়ে যেসব পানীয় বিক্রি হচ্ছে তা অবৈধ। কার্বোনেটেড বেভারেজ হিসেবে যা বাজারজাত করছে বিভিন্ন কোম্পানি, অধিকাংশ ক্রেতা-বিক্রেতার কাছে তা এনার্জি ড্রিংকস হিসেবে পরিচিত। ওই কার্বোনেটেড বেভারেজে নির্ধারিত মাত্রার অনেক বেশি ক্যাফেইন পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দিনের পর দিন সিলডেনাফিল, অতিরিক্ত ক্যাফেইন, ভায়াগ্রার, ইয়াবা ও অ্যালকোহল মিশ্রিত তথাকথিত এনার্জি ড্রিংকস পান করার কারণে হৃদরোগের ঝুঁকি, গর্ভপাত, মারমুখী আচরণসহ মানবদেহে ও মনে নানা উপসর্গ বাড়ছে তাই এসমস্ত পণ্য থেকে শত হাত দূরে থাকুন। 

6720 views Answered

Next steps