3 Answers

১. আসবাবাপত্র ও লেপ তোশক পরিষ্কার রাখার সাথে সাথে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সাথে সাথেই ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে।
২. ছারপোকার হাত থেরে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন সাথে পরিষ্কার পরিছন্ন থাকুন।
৩. ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিনদিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।
৪. এক লিটার পানিতে ডিটারজেন্ট যেমন সার্ফ এক্সেল ঘন করে মিশিয়ে স্প্রে করুন। এ উপায়ে স্প্রে করার ফলে ছারপোকা সহজেই মারা যাবে।
৫. বিছানাসহ অন্যান্য জায়গা থেকে ছারপোকা তাড়াতে সারা ঘরে ভালো করে ভ্যাকুয়াম করুন। ভ্যাকুয়াম করার সময় খেয়াল রাখুন যাতে ঘরের মেঝেও বাদ না পড়ে। এতে করে আপনার ঘরে ছারপোকার আক্রমণ অনেকটাই কমে যাবে।
৬. আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন দেখেবেন ছারপোকা মরে যাবে।
৭. ছারপোকা মোটামুটি ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশী হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশী তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা এতে মারা যাবে।
ছারপোকা সাধারণ বিছানায়, আসবাবপত্র ইত্যাদি কাঠ জাতীয় জিনিসে ধরে। এক্ষেত্রে আপনি বিছানার কাপড তুলে খাটটি রোদে দিতে পারেন।এবং কেরোসিন তেল দিয়ে সমস্ত অংশ মুছতে পারেন। আর যদি পারেন তাহলে কয়েকদিনের জন্য খাট পানিতে ভিজিয়ে রাখুন। এতে পোকা চলে যাবে পরে শুকিয়ে ঘরে নিয়ে যেতে পারেন।
১। আপনি যে রুমে থাকেন, সেই রুমের সব লেপ তোশক কড়া রোদে শুকাতে দিবেন, অন্তত ৬ ঘন্টা। এবং রোদে নিয়ে ভালোভাবে ঝেড়ে ফেলবেন। ২।বালিশের কাভার খুলে কর্ণারগুলো চেক করবেন, সেখানে লুকিয়ে থাকে। ৩। মশারীর কর্ণারে লুকিয়ে থাকে, চেক করবেন। ৪। খাটের তলায় লুকিয়ে থাকে, সেটা খুজে বের করবেন। খাটের তলারটা আমি পরিষ্কার করেছিলাম। ওটা করতে না পারলে ছারপোকা থেকে নিষ্কৃতি পাবেন না। আমি খাটকে রুম থেকে বের করে বারান্দায় উল্টিয়ে তারপর হালকা করে কেরোসিন ঢেলে দিলাম পুরো খাটে, তারপর আগুন লাগিয়ে দিলাম। মোটামোটি ২০ মিনিট মতো হালকা আগুল জ্বললো। খেয়াল রাখবেন, কাঠ যেন পুড়ে না যায়। এর পর ২-১ দিন হয়ত হালকা কেরোসিনের গন্ধ পাবেন, সেটা পরে ঠিক হয়ে যাবে কিন্তু ছারপোকা থেকে নিস্তার পাবেন কোনো সন্দেহ নাই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy