2 Answers
রক্ত জমাট বাধার পর রক্তের জমাট অংশ থেকে যে হালকা হলুদ বা খড়ের রঙের মতো এক স্বচ্ছ রস নি:সৃত হয় তাকে সিরাম বলে।
সিরাম হচ্ছে এক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যা ত্বক পরিস্কার করার পর এবং ময়েশ্চারাইজ়ার ব্যবহার করার পূর্বে ত্বকে ব্যবহার করতে হয়। সিরাম তৈরি হয় খুব ছোট ছোট মলিকলস দ্বারা যা ত্বক বা চুলে সহজেই মিশে যেতে পারে। মলিকলস শক্তিশালী উপাদান দ্বারা তৈরি হয় যা কার্যকরী ভাবে কাজ করে। যার ফলে এটা স্কিন কেয়ারের বিভিন্ন বিষয় যেমন ত্বকের বলিরেখা, বয়সের ছাপ ইত্যাদির ক্ষেত্রে খুব ভাল কাজ করে। আপনি যদি মনে করেন আপনার বর্তমান স্কিন কেয়ার প্রোডাক্ট আপনার ত্বককে সজীব ও প্রানউজ্জল করতে পারছেনা তখনিই আপনি সিরাম ব্যবহার করতে পারেন। সিরাম ব্যবহার করতে হয় ত্বক পরিস্কার করার পর যখন ত্বকে ভেজা ভাব থাকে তখন। সিরাম ব্যবহার করতে হয় খুব অল্প পরিমাণ। পাঁচ ফোটার বেশী না। ত্বকে সিরাম ব্যবহারের ফলাফল বেশীরভাগ সময় সাথে সাথেই পাওয়া যায়। এটা দিনে একবার ব্যবহার করলেই চলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy