1 Answers

১৫৯৩ সালের ১৮ এপ্রিল ভেনাস অ্যান্ড অ্যাডোনিস কাব্যটি স্টেশনার্স’ রেজিস্টারে নথিভুক্ত হয়। সেই বছরেরই শেষ দিকে বইটির একটি কোয়ার্টো সংস্করণ প্রকাশিত হয়। এর প্রকাশক ও মুদ্রক ছিলেন শেকসপিয়রের এক ঘনিষ্ঠ সমসাময়িক স্ট্র্যাটফোর্ড-আপঅন-অ্যাভন নিবাসী রিচার্ড ফিল্ড। ১৫৯৪ সালে ফিল্ড একটি দ্বিতীয় কোয়ার্টো সংস্করণও প্রকাশ করেন। তারপর গ্রন্থসত্ত্ব তুলে দেন স্টেশনার জন হ্যারিসন ("দ্য এল্ডার")-এর হাতে। উল্লেখ্য, হ্যারিসন ১৮৯৪ সালে দ্য রেপ অফ লুক্রেশি কবিতার প্রথম সংস্করণও প্রকাশ করেছিলেন। ভেনাস অ্যান্ড অ্যাডোনিস কাব্যের পরবর্তী সংস্করণগুলি অক্টেভো ফরম্যাটে প্রকাশিত হয়েছিল। সম্ভবত ১৫৯৫ সালে হ্যারিসন এর তৃতীয় সংস্করণটি (অ১) প্রকাশ করেন। চতুর্থ সংস্করণটি (অ২) প্রকাশিত হয় ১৫৯৬ সালে। হ্যারিসনের দুটি সংস্করণেরই মুদ্রক ছিলেন ফিল্ড। এরপর কাব্যটির গ্রন্থসত্ত্ব চলে যায় উইলিয়াম লিকের হাতে। ১৫৯৯ সালে লিক নিজেই কাব্যটির দুটি সংস্করণ (অ৩, অ৪) প্রকাশ করেন। এছাড়া ১৬০২ সালে কাব্যের চারটি সংস্করণও (অ৫, অ৬, অ৭ ও অ৮) তিনিই প্রকাশ করেছিলেন। এরপর ১৬১৭ এই কাব্যের গ্রন্থসত্ত্ব চলে যায় উইলিয়াম বারেটের হাতে। এই বছরই তিনি আর একটি সংস্করণ (অ৯) প্রকাশ করেন। ১৬৪০ সালের মধ্যে কাব্যটির আরও পাঁচটি সংস্করণ প্রকাশিত হয়। এইভাবে ৪৭ বছরে ষোলোটি সংস্করণ প্রকাশিত হয়েছিল এই কাব্যের। সমসাময়িক যুগে তা ছিল এক বিরাট সাফল্যের নিদর্শন।

2014 views

Related Questions