1 Answers

ক্যাভিটেশন এক প্রকার যান্ত্রিক ক্ষয় যা সেন্ট্রিফিউগাল পাম্পের ইম্পেলার ও কেসিং এ সংঘটিত হয়। সেন্ট্রিফিউগাল পাম্পের সাকশন সাইডের চাপ ভেপার প্রেসার অপেক্ষা কম হলে পানি বাষ্পে পরিণত হয়ে বুদবুদ সৃষ্টি করে এবং উচ্চ চাপী এলাকায় প্রবেশ করে পানির সাথে মিশে যায়। একারনে পানির চাপ বৃদ্ধি পায় এবং শব্দ ও ঝাঁকুনির সৃষ্টি হয়। এ সময় উচ্চ চাপের পানি দ্বারা পাম্পের ধাতব অংশে হাতুড়ির ন্যায় আঘাত করে এবং পাম্পের ধাতব অংশ ক্ষয় করে ফেলে। একে সেন্ট্রিফিউগাল পাম্পের ক্যাভিটেশন বলে।

2288 views