অক্সিজেন চক্রের তাৎপর্য কি?

#সাধারণ জ্ঞান
2244 views

1 Answers

১৷ জীবদেহে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রনের জন্য যে অফুরন্ত শক্তির প্রয়োজন তা প্রধানত শ্বসন ক্রিয়ার ফলে সৃষ্টি হয়। শ্বসন ক্রিয়ার জন্য প্রতিটি জীব কোষে অনবরত অক্সিজেন সরবরাহ প্রয়োজন। জীব কর্তিক অনবরত অক্সিজেন গ্রহণের ফলে, অক্সিজেন গ্যাস নিঃশেষ হয়ে যেত। কিন্তু অক্সিজেন চক্রের মাধ্যমে পরিবেশে অক্সিজেনের ভাণ্ডার কখনও শূন্য হয় না। সুতরাং পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখা অক্সিজেন চক্রের প্রধান তাৎপর্য। 

২৷ অক্সিজেন চক্র পরোক্ষভাবে কার্বন চক্রের ভারসাম্য বজায় রাখে। জৈব বস্তুর দহন ও জারনের জন্য অক্সিজেনের উপস্থিতি একান্ত প্রয়োজন। অক্সিজেন জৈব বস্তুকে জারিত করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য কখনও শূন্য হয় না।

৩৷ বিভিন্ন ভৌত ও জীবজ ক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন কিছু ওজন গ্যাসে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলের উপরিভাগে ওজনস্ফিয়ার নামে একরকম আবরন স্তর সৃষ্টি করে। যা ক্ষতিকারক বিভিন্ন রকম মহাজাগতিক রশ্মি এবং সূর্যালোকের অতি বেগুনী রশ্মিকে শোষণ করে জীব জগতৎ কে ধ্বংসের হাত থেকে রক্ষা করে

2244 views Answered

Next steps