1 Answers
ক্লিনিক্যাল ট্রায়ালের ধাপ ৪ প্রকার। চারটি ধাপ অতিক্রম করার পর টিকা অনুমোদন দেওয়া হয়। প্রায় প্রতিটি ধাপের জন্য সময় প্রয়োজন হয় তিন মাস করে। চারটি ধাপ দেখে দেশের নিয়ামক সংস্থা যদি সন্তুষ্ট হয় তাহলে তারা ছাড়পত্র দেওয়ার মাধ্যমে টিকা অনুমোদন দিয়ে দেয়।
ধাপ সমূহ-
- সেফটি ট্রায়াল
-
এক্সপ্যান্ডেড ট্রায়াল
-
এফিকেসি ট্রায়াল
- পর্যালোচনা
টিকা তৈরির পর প্রথম ধাপে বিভিন্ন প্রাণীর উপর প্রয়োগ করা হয়, যাকে প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল বলে। মূলত প্রয়োগ করে এটা পর্যবেক্ষণ করা হয় যে, টিকা সঠিকভাবে কাজ করছে কি না?
এরপর শুরু হয় বিভিন্ন ধাপ - যেমন ধাপ ১ এ অল্প কিছু মানুষের উপর টিকা প্রয়োগ করে দেখা হয় টিকা কেমন কাজ করছে। শরীরের কোন ক্ষতি করছে কি না? এ ধাপকে সেফটি ট্রায়াল বলা হয়।
এরপর দ্বিতীয় ধাপের পালা। এই ট্রায়ালকে এক্সপ্যান্ডেড ট্রায়াল বলা হয়। ছোট বড় সকল শ্রেণীর মানুষকে বিভিন্ন অংশে ভাগ করে এই ধাপে টিকা প্রয়োগ করা হয়।
এরপর তৃতীয় ধাপ হিসেবে এফিকেসি ট্রায়াল শুরু করা হয়। প্রায় হাজার খানেক মানুষের উপর টিকা প্রয়োগ হয়। কত জন সংক্রমিত হয়ে সুস্থ হয়ে উঠলেন, তা দেখা হয় এই ধাপে।
চতুর্থ ধাপে সকল পর্যায় খতিয়ে দেখা হয়। এবং সিদ্ধান্ত নেওয়া হয় ছাড়পত্র দেওয়া যাবে কিনা?
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy