1 Answers

বৈজ্ঞানিক জেমস্ ওয়াট (James Watt) চিত্রের সাহায্যে তাপ ইঞ্জিনের সম্পাদিত কার্যকে বর্ণনা করার পদ্ধতি আবিষ্কার করেন। তিনি নির্দেশক নামে এমন একটি যন্ত্রের উদ্ভাবন করেন যা স্বয়ংক্রিয়ভাবে চাপের সাপেক্ষে আয়তন পরিবর্তনের প্রতীক চিত্র অঙ্কন করে। প্রকৃত ইঞ্জিনের ক্ষেত্রে অঙ্কিত এই চিত্রকেই নির্দেশক চিত্র বলে। কোন কার্যনির্বাহক বস্তুর চাপ P ও আয়তন V এর পরিবর্তন যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে নির্দেশক চিত্র বলে।

1689 views Answered

Next steps