1 Answers
স্বাধীন ও অধীন চলকের মধ্যে পার্থক্য নিম্নে দেখানো হলো-
১। যে চলক নির্দিষ্ট ডোমেনের মধ্যে যেকোনো মান গ্রহণ করতে সক্ষম, তাকে স্বাধীন চলক বলে। অন্যদিকে যে চলকের মান অপর একটি চলকের মানের ওপর নির্ভর করে মান পরিবর্তন করে, তাকে বলা হয় অধীন চলক।
২। স্বাধীন চলক ইচ্ছামতো মান গ্রহণ করতে পারে। অন্যদিকে অধীন চলক ইচ্ছামতো মান গ্রহণ করতে পারে না।
৩। স্বাধীন চলক কোন চলকের উপর নির্ভরশীল নয়। অন্যদিকে অধীন চলক স্বাধীন চলকের ওপর নির্ভরশীল।
৪। y = 2x+30; x, yÎN। এখানে x হলো স্বাধীন চলক। কারণ, x, N-এর যেকোনো মান ধারণ করতে পারে। অন্যদিকে y = 2x+30; x, yÎN এখানে, x ও y উভয়ই চলক। কিন্তু x-এর মানের ওপর y-এর মান নির্ভর করছে।
৫। গ্যাস সিলিন্ডারের মাঝে গ্যাস ভর্তি রয়েছে। এখন আমরা যদি সেখানে তাপমাত্রা বৃদ্ধি করি তবে সেটির চাপ বৃদ্ধি পাবে। আবার যদি তাপমাত্রা কমিয়ে দেই তবে চাপ কমে যাবে। আর সেই কারনেই তাপ হলো এখানে স্বাধীন চলক আর অন্যদিকে চাপ অধিন চলক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy