1 Answers

ক্রসিং ওভারের তাৎপর্য বা ক্রসিং ওভারের গুরুত্বঃ

১) ক্রসিং ওভার এর মাধ্যমে প্রমাণিত হয় যে জিনগুলি ক্রোমোজোমে সরল রেখায় সজ্জিত থাকে।

২) একটি জিনের দুটি অ্যালিল হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে — এই তত্ত্বটিও ক্রসিং ওভার পদ্ধতির মাধ্যমে প্রমাণিত হয়।

৩) ক্রসিং ওভার পদ্ধতিতে জিনের পুনঃসংযোজন ঘটে এবং এর ফলে রিকম্বাইন্ড গ্যামেটগুলি মিলিত হয়ে অপত্যের মধ্যে নতুন জিনের প্রকাশ ঘটে। অর্থাৎ, ক্রসিং ওভার এর জন্যই জনিতৃর চারিত্রিক বৈশিষ্ট্যের থেকে অপত্যের চারিত্রিক বৈশিষ্ট্য পৃথক হয়।

৪) ক্রসিং ওভারের দ্বারা জিনের যে পুনঃসংযুক্তি ঘটে তা নতুন প্রজাতির সৃষ্টির অন্যতম প্রধান কারণ।

৫) ক্রসিং ওভার এর ফলে পরিবর্তিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব বিবর্তন এবং অভিব্যক্তির সহায়ক হয়।

৬) ক্রসিং ওভার পদ্ধতিতে শতকরা হার নির্ণয় করে জিনগুলির রৈখিক দূরত্ব বার করা যায়। এই গাণিতিক প্রক্রিয়ার সাহায্যে জিনগুলির আপেক্ষিক অবস্থান এবং দূরত্ব নির্ণয় করা যায়, একে জিন ম্যাপিং (gene mapping) বলে।

এই হলো ক্রসিং ওভারের তাৎপর্য বা ক্রসিং ওভারের গুরুত্ব।

2592 views Answered

Related Questions

Next steps