1 Answers
দুটি ভিন্ন উষ্ণতার বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন উষ্ণ বস্তু তাপ বর্জন করতে থাকে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করতে থাকে। বস্তু দুটির তাপের এই গ্রহণ ও বর্জন ততক্ষণই চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত বস্তু দুটি তাপীয় সাম্যবস্থা অর্থাৎ একই উষ্ণতায় আসে। দুটি বস্তুর মধ্যে তাপের এই গ্রহণ-বর্জনে যদি, কোনভাবে তাপ বেরিয়ে না যায় বা বাইরে থেকে তাপ না আসে এবং কোনভাবে তাপের উদ্ভব অথবা শোষণ না ঘটে তবে তাপীয় সাম্যবস্থায় এলে, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ = শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। একে ক্যালোরিমিতির মূলনীতি বলে।
1671 views
Answered