অণু কি ও পরমাণু কি?

অণু ও পরমাণু কি? আর কোনটা বড় এবং কি কাজে লাগে সহজ ভাবে কেউ বুজিয়ে দিবেন। plz
7964 views

2 Answers

অণু হচ্ছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত দুই বা ততোধিক তড়িৎ নিরপেক্ষ পরমাণু। এতে বৈদ্যুতিক আধানের অভাব থাকায় তাদেরকে খুব সহজে আয়ন থেকে পৃথক ভাবে শনাক্ত করা যায় । আয়নে বৈদ্যুতিক আধান থাকে কিন্তু অণু আধান নিরপেক্ষ । পদার্থবিজ্ঞান ও রসায়নবিজ্ঞানে অণু বহুল আলোচিত একটি শব্দ । বায়ব ( gas) গতি তত্ত্বে এর পরিমাণ বোঝাতে অণু শব্দ ব্যবহৃত হয় । যেমন দুই অণু অম্লজান । এই গতিসুত্রানুসারে নিষ্ক্রিয় বায়ব পরমাণুকে অণু হিসেবে বিবেচনা করা যায় । পরমানু: রাসায়নিক মৌলের ক্ষুদ্রতম অংশ যার স্বাধীন অস্তিত্ব নেই ( নিস্ক্রিয় গ্যাসের পরমাণু ব্যাতিত ) , কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশ গ্রহণ করতে পারে সেসব আণুবীক্ষণিক কণিকাদিকে পরমাণু বলে । বিস্তারিত জানতে লিংকে যান: https://bn.m.wikipedia.org/wiki/পরমাণু এবং https://bn.m.wikipedia.org/wiki/অণু

7964 views Answered

পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙ্গা যায় না। আবার, দুই বা ততোধিক পরমাণু মিলিত হয়ে যা গঠন করে তাকে অণু বলে।

7964 views Answered

Next steps