2 Answers
সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর সময়ের সাথে কৌনিক সরনের হারকে কৌনিক বেগ বলে। কৌনিক বেগের একক:রেডিয়ান/সেকেন্ড
পদার্থবিজ্ঞানে কৌনিক বেগ (ইংরেজী: Angular velocity ) বলতে সময়ের সাথে বস্তুর কৌনিক সরণের হারকে বোঝানো হয়। অর্থাৎ কোন অক্ষের চতুর্দিকে ঘূর্নায়মান কোন বস্তু বা বিন্দু প্রতি একক সময়ে যে পরিমান কৌণিক দুরত্ব অতিক্রম করে তাকে কৌণিক বেগ বলা হয়। এটি একটি ভেক্টর রাশি। এস আই পদ্ধতিতে কৌণিক বেগ পরিমাপের একক হলরেডিয়ান প্রতি সেকেন্ড। এছাড়া এটিকে ডিগ্রী প্রতি সেকেন্ড অথবা ঘূর্নন প্রতি সেকেন্ডে বা ঘূর্নন প্রতি ঘন্টায়ও প্রকাশ করা হয়। এটিকে ω বা Ω (ওমেগা) দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক সরণের দিক হল বস্তুটি যে তলে ঘূর্নায়মান থাকে সেই তলের লম্ব বরাবর। যার দিক ডান হস্ত সূত্র দ্বারা নির্নয় করা যায় ।
সুত্রঃ উইকিপিডিয়া
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy