3 Answers
ভ্যাট (VAT) এক প্রকারের পরোক্ষ কর। পণ্য ও সেবার ওপর এই কর আরোপ করা হয়। পণ্য বা সেবার ক্রেতা, পণ্য বা সেবা ক্রয়ের সময় মূল্যের সাথে বিক্রেতার নিকট ভ্যাট বাবদ অর্থ প্রদান করেন। বিক্রেতা পণ্যের মূল্য নিজে গ্রহণ করেন, আর ভ্যাট সরকারী কোষাগারে জমা প্রদান করেন। ভ্যাট ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উপকরণ কর রেয়াত। শুধুমাত্র উপরকণ কর রেয়াত ব্যবস্থার কারণে ভ্যাট ব্যবস্থা পূর্বের কর ব্যবস্থা অর্থাৎ আবগারী কর ব্যবস্থা থেকে পৃথক। কোনো পণ্য উৎপাদন করতে যে সকল উপকরণ ব্যবহার করা হয়, সে সকল উপকরণের ওপর যে ভ্যাট পূর্বে পরিশোধ করা হয়েছে তা বিক্রেতা তার নিজ হিসাবে জমা করে নেন। বিক্রেতা উপকরণের ওপর মূল্য সংযোজন করেন। তিনি পণ্যটি বিক্রির সময় সর্বমোট মূল্যের ওপর ভ্যাট পরিশোধ করেন। তাহলে যা দাঁড়ায় তা হলো, বিক্রেতা উপকরণের ওপর পরিশোধিত ভ্যাট নিজ হিসাবে জমা করে নেন এবং মূল্য সংযোজনসহ বর্তমান বিক্রয়মূল্যের ওপর ভ্যাট দেন। আসল কথায় বলতে গেলে, কোনো বিক্রেতা তার ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের পার্থক্যের ওপর ভ্যাট প্রদান করেন।
VAT হলে value Added Tax(মূল্য সংযোজন কর) বা মূসক।বাংলাদেশে ১৯৯১ সালের ১ লা জুলাই vat চালু করা হয়।
ভ্যাট পরোক্ষ ধরনের কর! কর কি? কর হলো সরকারি কর্তৃপক্ষ দ্বারা সরবরাহকৃত দ্রব্য বা সেবার বিনিময়ে প্রদেয় মূল্য! কর দু প্রকার যথা-প্রত্যক্ষ কর ও প্ররোক্ষ কর! প্রত্যক্ষ কর শুধু সেই ব্যক্তিকে প্রদান করতে হয় যে আইনগতভাবে উক্ত কর প্রদানে বাধ্য! যেমন আয়কর! ""প্ররোক্ষ কর"" এক জনের উপর ধার্য হলেও তা আংশিক বা পূর্ণভাবে অন্য কোনো ব্যক্তি প্রদান করতে পারে! যেমন VAT বা মূসক Value added tax বা মূল্য সংযোজন কর! পরোক্ষ কর হিসাবে চারটি খাত থেকে কর আদায় করছে! যথা আমদানি শুল্ক,রপ্তানি শুল্ক,সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর ভ্যাট! ভ্যাট আধ্যাদেশ জারি করে ২ জুন,১৯৯১! ভ্যাট আইন কার্যকর হয় ১০ জুলাই,১৯৯১ সালে! ১০ জুলাইকে ভ্যাট দিবস হিসাবে পালিত হয়! বিক্রয় কর আয় কর প্রত্যক্ষ কর!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy