3 Answers
কম্পিউটারের চারটি অপারেটিং সিস্টেমের মধ্যে লিনাক্স একটি। এই অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স ভিত্তিক। বহুল আলোচিত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এই লিনাক্স কমান্ড দিয়েই তৈরি। অ্যান্ড্রয়েড ওপেন সোর্স ভিত্তিক বলে আমরা এটির সোর্স কোড বের করে ইচ্ছে মত কাস্টমাইজ করতে পারি।
হুমম, ইনস্টল হয়ে যাবে।
( copid)
লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। আমরা লিনাক্সের ব্যাপারে সবার আগে যে জিনিস জানতে পারি তা হল, এটি একটি "অপারেটিং সিস্টেম"। কিন্তু, প্রকৃতপক্ষে লিনাক্স মোটেও একটি অপারেটিং সিস্টেম নয়, এটি একটি কার্নেল। কার্নেল হল একটি অপারেটিং সিস্টেমের অংশ।
আমি ভালোভাবেই বুঝতে পারছি যে, আপনাদের মাথা আমি খুব ভালোভাবেই আউলে দিয়েছি। এখন বলি অপারেটিং সিস্টেম জিনিসটা কি। অপারেটিং সিস্টেম হল একপ্রকার বিশেষায়িত সফটওয়্যার যা অন্যান্য সাধারণ সফটওয়্যারকে চালানোর পরিবেশ সৃষ্টি করে দেয়। আর কার্নেল হল ওই খোদ অপারেটিং সিস্টেমের একটি অংশ, যা হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের যোগাযোগ রক্ষা করে।
একটা উদাহরণ দিই, উইন্ডোজ এক্সপি, ভিসতা, ৭ হল অপারেটিং সিস্টেম। আর এসব অপারেটিং সিস্টেমের কার্নেল হল উইন্ডোজ এনটি। আবার উবুন্টু, ফেডোরা, লিনাক্স মিন্ট, রেডহ্যাট প্রভৃতি অপারেটিং সিস্টেম আর এদের কার্নেল হল লিনাক্স।
লিনাক্সকে ভিত্তি করে যেসকল অপারেটিং সিস্টেম গড়ে ওঠে, তাদের লিনাক্স ডিস্ট্রো বা লিনাক্স ডিস্ট্রিবিউশন বলা হয়। যখন কার্নেলের সাথে অনেক সফটওয়্যার যোগ করা হয়, তখন তা পরিণত হয় একটি ডিস্ট্রিবিউশনে। অর্থাৎ,
গ্নোম + ফায়ারফক্স + টোটেম + ওপেনঅফিস + লিনাক্স = উবুন্টু
সুতরাং, আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তক কিংবা কোন কম্পিউটার বইয়ে যা লেখা আছে, তা সম্পূর্ণ ভুল!
আপনি প্রায় সব অপারেটিং সিস্টেমেই প্রোগ্রামিং করতে পারবেন। উইন্ডোজ সেভেন এ প্রোগ্রামিং করতে হলে আপনাকে আগে একটি লাঙ্গুয়েজ বেছে নিতে হবে। যেমন আপনি যদি সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে সি ল্যাঙ্গুয়েজের জন্য একটি কম্পাইলার ব্যবহার করতে হবে। সেটি দিয়ে প্রোগ্রামিং করে কম্পাইল করে প্রোগ্রাম তৈরি করতে পারবেন। উইন্ডোজ এ চলবে এরকম অনেক কম্পাইলর রয়েছে।
লিনাক্স হচ্ছে একটি কার্নেল। কার্নেল হল একটি অপারেটিং সিস্টেমের অংশ। অপারেটিং সিস্টেম হল একপ্রকার বিশেষায়িত সফটওয়্যার যা অন্য সাধারন সফটওয়্যারকে চালানোর পরিবেশ সৃষ্টি করে দেয়। আর কার্নেল হল ওই সব অপারেটিং সিস্টেমের একটি অংশ, যা হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের যোগাযোগ রক্ষা করে। উবুন্টু, ফেডোরা, লিনাক্স মিন্ট, রেডহ্যাট প্রভৃতি অপারেটিং সিস্টেম আর এদের কার্নেল হল লিনাক্স। উইন্ডোজ এক্সপি, ভিসতা, ৭ হল অপারেটিং সিস্টেম আর এসব অপারেটিং সিস্টেমের কার্নেল হল উইন্ডোজ এনটি ৷ উবুন্টু, ফেডোরা, লিনাক্স মিন্ট, রেডহ্যাট প্রভৃতি অপারেটিং সিস্টেম আর এদের কার্নেল হল লিনাক্স।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy