1 Answers
যে সমস্ত পানিয় তে ইথানল থাকে তাই এলকোহোলিক বেভারেজ। এই ইথানল কেই আসলে আমরা এলকোহল নামে চিনি।যা মুসলমানের জন্যে ১০০% নিষিদ্দ l জেনে রাখা ভালো এই এলকোহল জাতীয় জিনিস খেলে যে সকল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাদের মধ্যে লিভার, মস্তিস্ক (Brain), হৃৎপিন্ডের অসুখ এবং ক্যানসার বেশ কমন l ....এখন আসি আপনের মূল প্রশ্নে ..... এলকোহল জাতীয় পণ্য গুলোকে ৩ শ্রেণীতে ভাগ করা যায় যেমন : যেমন বিয়ার, ওয়াইন এবং স্পিরিট। ১) বিয়ার: বিয়ার হচ্ছে পৃথিবীর সবচে' চালু এলকোহোলিক বেভারেজ এবং তৃতীয় বিক্রী হওয়া পানীয় (পানি ও চা এর পরে)। এটা স্টার্চ (যেমন বার্লি, ভুট্টা, চাল ইত্যাদি) কে ব্রু (Brewing) এবং গাজন বা ফার্মেন্টেশন (Fermentation) করে বানানো হয়। বিয়ার এর মুল উপাদান হচ্ছে পানি, বার্লি, হপস এবং ঈস্ট। হপস হচ্ছে একধরনের ফল যা বিয়ার এ তেতো স্বাদ দেয় এবং সংরক্ষনে সাহায্য করে। বিয়ার আবার তিন প্রকার, এল (Ale), লেগার (Lager) এবং স্পেসালিয়াটি (Specialty) বিয়ার।
২) ওয়াইন: ওয়াইন ও বিয়ার এর মত ব্রু (Brewing) এবং গাজন বা ফার্মেন্টেশন (Fermentation) করে বানানো হয়। তবে এখানে শুধুমাত্র আংগুর ফল ব্যবহৃত হয় স্টার্চ এর বদলে। খুব কম ক্ষেত্রে আপেল বা প্লাম ফল ব্যবহৃত হয়। এদের বলে ফ্রুট ওয়াইন। আবার ওয়াইন এর সাথে বোতলজাত করার আগে চিনি মিশিয়ে তৈরী হয় স্পার্কলিং ওয়াইন (Sparkling Wine). বিখ্যাত ওয়াইন এর মধ্যে উল্লেখ্য শ্যাম্পেন (Champagne), কোনিয়্যাক (Cognac), ব্র্যান্ডি (Brandy), হোয়াইট এবং রেড ওয়াইন (White and Red Wine)।
৩) স্পিরিট: স্পিরিট হচ্ছে সেই ধরনের এলকোহোলিক বেভারেজ যা Fermentation এর পরে আবার ডিস্টিলেশন (Distillation) করা হয় যাতে তার Concentration বাড়ে। বিখ্যাত স্পিরিট এর মধ্যে উল্লেখ্য রাম (Rum), ভদকা (Vodka), হুইস্কি (Whiskey) জিন (Gin), টিকিলা (Tequila)! এর মধ্যে রাম আখের গুড় বা চিনি Distillation করে তৈরী হয়।
সংগৃহীত
3769 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy