ওয়েবসাইট কি? এবং ওয়েবসাইট কিভাবে তৈরি করে.?ওয়েবসাইট কিভাবে তৈরি করে লিংটা কি একবার এই প্রশ্নের উত্তর চায়. আশা করি পাবো..
8319 views

2 Answers

ওয়েব সাইট কি হলো একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েব সাইট তৈরি। একটি ওয়েব সাইটের ঠিকানা বলতে সাধারনত হোম পেজের ঠিকানাটিকেই বুঝায়। তবে ওয়েব সাইটের প্রতিটি পেজের ঠিকানাই আলাদা আলাদা হয়।ফ্রীতেও ইন্টারনেটে ওয়েব পেজ তৈরি, প্রকাশ ও ব্যবহার করা যায় তবে সেক্ষেত্রে অনেক সময় নিজস্বতা ব্যহত হয়। ইন্টারনেটে সার্বক্ষনিক যুক্ত কোন বড় কম্টিউটারকে সার্ভার বলা হয়, এতে নির্দিষ্ট সময়ের জন্য টাকার বিনিময়ে স্পেস বা জায়গা পাওয়া যায় যাতে ওয়েবসাইট রাখা যায়। ওয়েব পেজের অবশ্যই ঠিকানা থাকে, একে URL বলা হয়। একটি URL- এ একাটই ওয়েব পেজ থাকতে পারে। কোন ওয়েব পেজ যে বিষয়ে সেই বিষয়ে কেউ সার্চ ইন্জিনে সার্চ করলে সেই পেজটিকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করা যায়। আপনি wapka.com wordpress.com blogger.com এর মাধ্যমে ওয়েব সাইট তৈরী করতে পারবেন। ইন্টার নেটে একটি ওয়েব পেজ খুলতে যা যা দরকার হয়: ১. ওয়েব পেজ ডিজাইন করতে হবে, ২. ডোসেইন নাম রেজিষ্ট্রেশন করতে হবে, ৩. কোন সার্ভরে ওয়েব পেজটি টাকার বিনিময়ে রাখতে হবে, ৪.ওয়েব পেজটিকি আরো বেশি প্রচানমুখী করার জন্য সার্চ ইন্জিন অপটিমাইজেশন করা যেতে পারে। ৫.ওয়েব ডিজাইন জানতে: ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব (টেমপ্লেট) তৈরী করা।ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো, এখানে কোন এপ্লিকেশন থাকবেনা ।যেমন- লগিন সিস্টেম, নিউজলেটার সাইনআপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলি এপ্লিকেশন,ওয়েব এপ্লিকেশন। এসব তৈরী করতে হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে। কোন প্রকার এপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরী করা এটাই ওয়েব ডিজাইন, এধরনের ডিজাইনকে বলতে পারেন স্টাটিক ডিজাইন। ওয়েব ডিজাইন শিখতে যাকিছু জানতে হবে এইচটিএমএল4.01 : এটা একটা মার্ক আপ ল্যাংগুয়েজ, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। সিএসএস : এটাও মার্ক আপ ল্যাংগুয়েজ। ফটোশপ : এখানে যে মুল কাজটি শিখতে হবে তাহল পিএসডি থেকে এইচটিএমএল টেমপ্লেট/ অবয়ব (PSD to HTML) বানানো এছাড়া ব্যানার, বাটন,এনিমেশন তৈরী করা এসব জানতে হবে। অতিরিক্ত হিসেবে ফ্ল্যাশ দিয়ে এনিমেশন তৈরী করা শিখতে পারেন। ৬.ওয়েব ডেভেলপমেন্ট: ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইটের জন্য এপ্লিকেশন তৈরী করা।উপরে যে এপ্লিকেশনগুলির উল্লেখ করেছি এধরনের আরো হাজারো এপ্লিকেশন আছে, ওয়েব ডেভেলপারকে এসব এপ্লিকেশন তৈরী করতে হবে। বিষয়টি বেশি চ্যালেন্জিং এবং ডাইনামিক।

8319 views

ওয়েবসাইট হলো কোন নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা, আপলোড কৃত ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য বিষয়। 


নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেনঃ

  1. ডোমেইন হোস্টিং ক্রয়
  2. ওয়ার্ডপ্রেস ইনস্টল করা (এটি ওয়েবসাইট বানানোর একটি সফটওয়্যার)
  3. ভাল থিম কালেক্ট করা 
  4. প্রয়োজনীয় প্লাগিন ব্যাবহার করা 
  5. ফুললি কাস্টোমাইজেশন করা। একজন্য কোনো কোডিং জানার প্রয়োজন নেই। বিস্তারিত জানতে এখানে দেখুন সহজে ওয়েবসাইট তৈরি করার নিয়ম
8319 views

Related Questions