Calas of clans Game টা কি?

3075 views

2 Answers

Calas of clans বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অন্ড্রয়েড গেম,খেলে দেখতে পারেন,মজা পাবেন৤

3075 views Answered

ক্ল্যাশ অফ ক্ল্যানস একটি বিনামূল্যের অনলাইন ভিডিও গেম। তবে অর্থ ব্যয় করে এতে দ্রুত উন্নয়ন করা যায়। ২০১২ সালে সুপারসেল এই গেমটি তৈরি করে। বর্তমানে সুপারসেল এর সদর দপ্তর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অবস্থিত।

গেমটি ২০১২ সালের ২রা আগস্ট আইওএস প্লাটফর্মে মুক্তি দেওয়া হয়। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কানাডা ও ফিনল্যান্ডে ২০১৩ সালের ৩০শে সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে ২০১৩ সালের ৭ই অক্টোবর গুগল প্লেতে আন্তর্জাতিকভাবে গেমটি মুক্তি দেওয়া হয়। এটি অত্যন্ত জনপ্রিয় একটি গেম। বর্তমানে এটি গুগল প্লে এর সর্বোচ্চ ডাউনলোড হওয়া গেমের তালিকায় ৯৬ তম অবস্থানে আছে। এছাড়াও এটি এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয় করা গেম, প্রতিদিন এই গেম থেকে প্রায় এক মিলিয়ন ডলার আয় হয়। এটি মূলত একটি কৌশলগত গেম। গেমাররা শুরুতেই একটি গ্রাম পায়। গ্রামে বিভিন্ন ধরণের ঘর থাকে, বিভিন্ন স্থাপনা থাকে। গেমারদের কাজ হলো এই গ্রামটিকে আপগ্রেড বা উন্নয়ন করা। গেমাররা অন্য গেমারদের গ্রামকে আক্রমণ করে স্বর্ণ এবং এলিক্সার আনতে পারে। এছাড়া এ গেম এ বিভিন্ন ক্ল্যান থাকে এসব ক্ল্যান দুই বা ততোধিক গেমারদের গ্রামটি নিয়ে গঠিত। এসব ক্ল্যানের প্রধান হল নেতা। আর ক্ল্যান গুলোতে আরো থাকে যথাক্রমে সহনেতা, অগ্রজ ও সদস্য। গেমার রা ইচ্ছা করলেই এসব ক্ল্যান পরিবর্তন করে অন্য ক্ল্যানে যেতে পারে অথবা নতুন ক্ল্যান তৈরি করতে পারে। এই গেমের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্ল্যান যুদ্ধ। এক ক্ল্যান অপর ক্ল্যানের সাথে যুদ্ধ করতে পারে। এ গেম বিভিন্ন গ্রামকে আক্রমণ ও যুদ্ধ করতে লাগে বিভিন্ন ধরণের সৈন্য। সৈন্য গুলো হল বারবারিয়ান, অরচার, জায়ান্ট, গবলিন, ওয়াল ব্রেকার, বেলুন, ওইজার্ড, হিলার, ড্রাগন, পেক্কা, মিনিয়ন, হগ, ভাল্কিরি, গোলেম, উইচ, লাভা হাউন্ড। এছাড়া আক্রমণ ও যুদ্ধের সুবিধার জন্য রয়েছে বিভিন্ন ধরণের মিশ্রণ বা পোশন।

বিস্তারিতঃ ক্ল্যাশ অব ক্ল্যানস - উইকিপিডিয়া 

3075 views Answered

Related Questions

Next steps